সরবরাহ ব্যবস্থায় নানা প্রতিবন্ধকতার কারণে ২০২১ সালে আইপ্যাডের সংকট ছিল। তবে সংকট ছাপিয়ে বাজারে নেতৃস্থানীয় পর্যায়ে ছিল অ্যাপল। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক ট্যাবলেট বাজার তথ্যে এ কথা জানা গেছে। খবর গিজমোচায়না।

ক্যানালিসের তথ্যানুযায়ী, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ট্যাবলেট বাজারে মাত্র ১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। পণ্য বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ২০ লাখ ইউনিট। সে সময়ে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি ১ কোটি ৯০ লাখ ইউনিট ট্যাব বিক্রি করে। এর মাধ্যমে শেয়ারবাজারে শীর্ষে জায়গা করে নিয়েছে অ্যাপল। তবে আগের বছরের তুলনায় অ্যাপলের বিক্রি ১৭ শতাংশ কমেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বাজার হিস্যাও কমেছে। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে অ্যাপলের বাজার হিস্যা দাঁড়িয়েছে ৪০ দশমিক ২ শতাংশ। ২০২০ সালের একই সময়ে তা ছিল ৪৪ দশমিক ৬ শতাংশ।