নজরদারি কার্যক্রমে রাশিয়ান অলিগার্কদের সহায়তায় ইসরায়েলের এক গোয়েন্দার বিরুদ্ধে ভারতীয় হ্যাকারদের ব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি আদালতে প্রতিবেদন দাখিলের সময় একজন সাংবাদিক দাবি করেন। বর্তমানে ওই গোয়েন্দা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে রয়েছে। খবর রয়টার্স।

নিউইয়র্কের আদালতে প্রতিবেদন দাখিলের সময় সাংবাদিক স্কট স্টেডম্যান প্রকাশিত প্রতিবেদন ও গোপনীয় সূত্রের বরাত দিয়ে বলেন, কারাগারে থাকা গোয়েন্দা আভিরাম আজারি রাশিয়ান অলিগার্কদের নির্দেশে নজরদারি ও সাইবার গোয়েন্দা কার্যক্রমে অংশ নিয়েছেন।

এক ঘোষণায় স্টেডম্যান জানান, রাশিয়ান অলিগার্কদের মধ্যে অ্যালুমিনিয়াম টাইকুন ওলেগ ডেরিপাস্কা এ বিষয়ে অবগত ছিলেন। অস্ট্রিয়ার ব্যবসাসংক্রান্ত বিরোধের জন্য তিনি আজারিকে নিয়োগ দিয়েছিলেন বলেও জানান এ সাংবাদিক। ডেরিপাস্কার এক নারী মুখপাত্র ই-মেইল বার্তায় অভিযোগটি স্পষ্টত অসত্য বলে উল্লেখ করেছেন। অন্যদিকে আজারির এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। গত মাসে এ আইনজীবী আরেকটি মামলায় হ্যাকিং ও তথ্য চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

২০২০ সালে ব্রিটেন-ইসরায়েলের নিরাপত্তা পরামর্শদাতা ওয়াল্টার সোরিয়ানো আজারির বিরুদ্ধে মানহানির মামলা করেন। সে সময় মামলার বিপরীতে বিরুদ্ধে প্রমাণের জন্য আজারিকে আদালতে তথ্যপ্রমাণ দাখিলের অনুরোধের বিষয়টির পরিপ্রেক্ষিতে স্টেডম্যান তার ঘোষণা দিয়েছেন।

ফরেনসিক নিউজ নামে প্রকাশিত সিরিজ প্রতিবেদনে স্টেডম্যান দাবি করেন, ধনী রাশিয়ান ও নজরদারি সংস্থাগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সোরিয়ানো অন্যতম ভূমিকা রেখেছেন। তবে সোরিয়ানো অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি প্রকাশিত লেখার বিরুদ্ধে মামলা করেছেন এবং মানহানি, গোপনীয় আক্রমণ ও হয়রানির জন্য স্টেডম্যানকে দায়ী করেছেন।

নিউইয়র্কের আদালতে স্টেডম্যানের আইনজীবী জানান, আজারি যে সোরিয়ানোর সঙ্গে বহু বছর ধরে কাজ করে আসছেন, সে বিষয়ে একাধিক বিশ্বস্ত ও গোপনীয় সূত্র প্রতিবেদককে তথ্য দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় সোরিয়ানোর আইনজীবী শ্লোমো রেখটস্যাফেন স্বাধীন সাংবাদিক স্টেডম্যানের দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে তার মক্কেল আজারি যে সোরিয়ানোর সঙ্গে কাজ করেছেন, এ-সংক্রান্ত কোনো প্রমাণ স্টেডম্যানের কাছে নেই বলেও জানান।

রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে স্টেডম্যান জানান, আমার সাংবাদিকতা ও ব্যবসাকে রক্ষার জন্য আমি আজারিকে আদালতে তথ্যপ্রমাণ দেয়ার আহ্বান জানিয়েছিলাম। সেটি প্রদানে তার অপারগতাই সাইবার নজরদারি কাজে একাধিক রাশিয়ান অলিগার্ক ও অন্য ধনীদের সঙ্গে আজারি ও সোরিয়ানোর একত্রে কাজ করার অন্যতম প্রমাণ।

জার্মানির বিলুপ্ত আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়্যারকার্ড এজিতে সাইবার হামলা পরিচালনার অভিযোগে আজারি বর্তমানে ব্রুকলিনের একটি কারাগারে শাস্তির অপেক্ষায় রয়েছেন। গত মাসে আজারির আইনজীবী এ কথা জানান। গত বছর রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, শক্তিশালী ক্লায়েন্টদের জন্য ভারতের হ্যাকিং ফার্ম বেলট্রক্সকে নিয়োগের দায়ে আজারি অভিযুক্ত। ফেসবুকসহ অন্যান্য প্লাটফর্মের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বেলট্রক্সের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।