রাশিয়ায় ব্যবসা কার্যক্রম আরও সীমিত করতে যাচ্ছে মাইক্রোসফট করপোরেশন। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে দেশটিতে কার্যক্রম সীমিতের এ পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার জায়ান্টটি। খবর রয়টার্স।
গত মার্চে অবশ্য নতুন করে পরিষেবা বিক্রি বন্ধ ঘোষণা করেছিল বিল গেটস ও পল অ্যালেন প্রতিষ্ঠিত কোম্পানিটি। বিদ্যমান ব্যবসা কার্যক্রম আরও সীমিত করার ঘোষণায় চার শতাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, রাশিয়ার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ায় এবং কর্মীদের নিরাপত্তা আমলে নিয়ে দেশটিতে কার্যক্রম সীমিত করছি আমরা। তবে চুক্তিগত বাধ্যবাধকতা রয়েছে এমন গ্রাহকদের সেবা দিয়ে যাবে তারা।
অ্যাপল, নাইকি, ডেলসহ অনেক মার্কিন প্রতিষ্ঠানই রাশিয়ায় কার্যক্রম বন্ধ করে দিয়েছে।










