ক্যালিফোর্নিয়ার রাস্তায় এবার চালকবিহীন রোবট্যাক্সি নিয়ে এসেছে অ্যামাজন। চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার রাস্তায় চার যাত্রী পরিবহন করেছে জুক্স নামে চালকবিহীন এ রোবট্যাক্সি। এ বাহনে নেই কোনো স্টিয়ারিং হুইল কিংবা পেডাল। ঘণ্টায় ৩৫ মাইল বা ৫৬ কিলোমিটার বেগে চলতে পারে জুক্স। চালকবিহীন এ বাহনটি কোনো ধরনের সংঘর্ষ এড়িয়ে রাস্তায় চলতে পারে। এপি