লিংকডইন বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করছে এমন একটি মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান হোসির আদালতের বিচারক সুসান ভন কিউলেন জানান, লিংকডইনের নীতিতে কিছু অস্পষ্টতা থাকলেও অভিযোগকারী তার অভিযোগের পেছনে সুস্পষ্ট প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন। ২০২০ সালের নভেম্বরে বিতর্কিত একটি পলিসি গ্রহণের পর মাইক্রোসফট মালিকানাধীন কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছিলেন একদল বিজ্ঞাপনদাতা। রয়টার্স