বৈশ্বিকভাবে ৯৬০টি কর্মসংস্থান সুযোগ বা ৮ শতাংশ ওয়ার্কফোর্স কমানোর কথা জানিয়েছে ক্লাউডফার্ম নেটঅ্যাপ। অর্থনৈতিক মন্দার কারণে গ্রাহক পর্যায়ে ব্যয় কমে আসায় ডাটা ম্যানেজমেন্ট ফার্মটিও কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে। ২০২৩ অর্থবছরের শেষদিকে কর্মসংস্থান কমানোর এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় বিশ্বের বিভিন্ন ব্যাংক সুদহার বাড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বড় প্রযুক্তি জায়ান্টরাও কর্মী ছাঁটাই করছে ও ব্যয় কমাচ্ছে। রয়টার্স
৮ শতাংশ কর্মসংস্থান কমাচ্ছে ক্লাউডফার্ম নেটঅ্যাপ
বৈশ্বিকভাবে ৯৬০টি কর্মসংস্থান সুযোগ বা ৮ শতাংশ ওয়ার্কফোর্স কমানোর কথা জানিয়েছে ক্লাউডফার্ম নেটঅ্যাপ।










