দেশের বাজারে সম্প্রতি এফ২১ প্রো ফাইভজি ডিভাইস উন্মোচনের ঘোষণা দিয়েছে অপো। নতুন স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-থিন ফ্ল্যাট এজ রেট্রো ডিজাইন এবং এ শিল্প খাতের প্রথম ডুয়াল অরবিট লাইটস। বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ও সেলফি এইচডিআর ইমেজ ফিচারসহ ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি ৬ এনএম মোবাইল প্লাটফর্ম।

ডিভাইসটি রেইনবো স্পেকট্রাম ও কসমিক ব্ল্যাক এ দুটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।

ডিভাইসটি ভিওএলটিই বা ভয়েস ওভার এলটিই প্রযুক্তিসম্পন্ন। ফলে এটি ব্যবহারকারীরা ভয়েস কোয়ালিটির ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হবেন না; বরং নেটওয়ার্কের মাধ্যমে তারা একই সঙ্গে ভয়েস ও ডাটা সেন্ড করতে পারবেন। এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে ৬৪ মেগাপিক্সেল হাই-রেজল্যুশনের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া ডিভাইসটিতে রয়েছে বেশকিছু অসাধারণ ইমেজিং ফিচার। ডিভাইসটিতে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট রয়েছে। এর সাহায্যে ব্যবহারকারীরা হাই-এন্ড ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবেন। মৃদু আলো ও ব্যাকলিট পরিবেশে ডিভাইসটির সেলফি এইচডিআর প্রযুক্তি স্পষ্ট ছবি তুলতে পারে।

ফোনটিতে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৪ ইঞ্চি পাঞ্চ হোল অ্যামোলেড এফএইচডি+ডিসপ্লে, যা ব্যবহারকারীদের কনটেন্ট উপভোগের চমত্কার অভিজ্ঞতা দেবে। ডিভাইসটিতে রয়েছে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা ও ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি, যা দিয়ে মাত্র ৩৩ মিনিটের মধ্যে ডিভাইসটি ফুল চার্জ দেয়া যাবে। এফ২১ প্রো ফাইভজিতে ৮জিবি র‌্যাম ও ১২৮ রম রয়েছে। অপোর র‌্যাম সম্প্রসারণ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনটিতে থাকা ৮জিবি র‌্যামের পাশাপাশি আরো ১৩জিবি সম্পৃক্ত করা যাবে। এমন সুবিধার কারণে কোনো ঝামেলা ছাড়াই একাধিক অ্যাপ একসঙ্গে চালানো যাবে।

নতুন এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৯৯০ টাকা। ডিভাইসটি প্রি-অর্ডার শুরু হয়েছে ২ জুন থেকে এবং ৮ জুন থেকে পুরোদমে বিক্রি শুরু হবে।