২০২৩ সালের মধ্যে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ আনার ঘোষণা দিয়েছে শোয়া ডেনকো। এছাড়া ২০২৫ সালের মধ্যে ৫০ টেরাবাইট হার্ড ড্রাইভ আনার পরিকল্পনা করছে বলেও জানায় তারা। এক বিবৃতিতে জাপানভিত্তিক কোম্পানিটি জানায়, তোশিবা, সিগ্যাট ও ওয়েস্টার্ন ডিজিটালের মতো অংশীদারদের জন্য তারা ৩ থেকে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ তৈরি করবে। সেগুলো মূলত ডাটা সেন্টারসহ অন্যান্য ভারী কাজে ব্যবহূত হবে। উল্লেখ্য, কয়েক দিন আগে ওয়েস্টার্ন ডিজিটালের জন্য ২৬ টেরাবাইটের হার্ড ড্রাইভ আনার ঘোষণা দিয়েছিল শোয়া ডেনকো, যা এরই মধ্যে বাজারজাত শুরু হয়েছে। টেকরাডার
২০২৩ সালের মধ্যে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ
২০২৩ সালের মধ্যে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ আনার ঘোষণা দিয়েছে শোয়া ডেনকো। এছাড়া ২০২৫ সালের মধ্যে ৫০ টেরাবাইট হার্ড ড্রাইভ আনার পরিকল্পনা করছে বলেও জানায় তারা।










