ভিভোর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ২০০ ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্যবস্থা থাকবে। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এ তথ্য প্রকাশ করে ডিজিটাল চ্যাট স্টেশন। এর আগে ধারণা করা হচ্ছিল পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং যুক্ত করবে ভিভো। নতুন তথ্যানুযায়ী, ভিভোর ফ্ল্যাগশিপ ফোনটির চার্জার পূর্ব ধারণার চেয়ে দ্বিগুণ হতে পারে। স্মার্টফোনটিতে ৪ হাজার এমএএইচের বেশি ব্যাটারি থাকবে। তবে প্রিমিয়াম গ্রেডের কোন ফোনটিতে চার্জারটি যুক্ত করা হবে এ তথ্য নিশ্চিত করা যায়নি। গিজমোচায়না
ভিভোর ফোনে যুক্ত হচ্ছে ২০০ ওয়াটের ফাস্ট চার্জার
ভিভোর পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ২০০ ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্যবস্থা থাকবে। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এ তথ্য প্রকাশ করে ডিজিটাল চ্যাট স্টেশন।










