ভোক্তাদের জন্য নিরাপদ মেসেজিং প্লাটফর্ম বন্ধ করতে যাচ্ছে অ্যামাজন মালিকানাধীন প্রতিষ্ঠান উইকার। সম্প্রতি এক ব্লগপোস্ট থেকে এ তথ্য জানা গিয়েছে। চলতি বছরের শেষ থেকে প্রতিষ্ঠানটি নতুন উইকার মি রেজিস্ট্রেশন গ্রহণ বন্ধ করে দেবে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পরিপূর্ণভাবে অ্যাপটির পরিষেবা বন্ধ করা হবে। তবে এতে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও উইকারের এন্টারপ্রাইজ ভার্সন ক্ষতিগ্রস্ত হবে না। এনগ্যাজেট