চলতি বছরে ভোক্তা ইলেকট্রনিকস পণ্যের চাহিদা হ্রাসের আশঙ্কা করছে ফক্সকন। গত বছরের শেষ প্রান্তিকে নিট মুনাফা ১০ শতাংশ হ্রাসের পরিপ্রেক্ষিতে এ পূর্বাভাস অ্যাপলের শীর্ষ এ সরবরাহকারীর। আয়ে বড় আকারের পরিবর্তন না এলেও কম্পিউটিং, ক্লাউড, নেটওয়ার্কিং ও যন্ত্রাংশের মতো খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির আশা করছে ফক্সকন। অবশ্য তাইওয়ানভিত্তিক কোম্পানিটির অর্ধেকেরও বেশি আয়ের উৎস ভোক্তা ইলেকট্রনিকস পণ্য, যা নিকট ভবিষ্যতে চাঙ্গা হওয়ার সম্ভাবনা নেই। রয়টার্স