সাপের ঠ্যাঙ

বিস্মৃতি কেটে কেটে

উজান বায়

 

*

ভাদর মেয়ে

কাশবনে দুহাত

দুঃখ দোলায়

 

*

কুহক বায়ু

ঢেউয়ে আসে যদি

আনন্দ নিও

 

*

বাঁশের রাষ্ট্র

ডাহুক ডাকে কোন

স্তব্ধ বদনে

 

*

রাধা রঙিলা

না বলে চলিল সে

রূপ সাগরে

 

*

পৌষের ভোর

মগ্ন ইঁদুর তার

বিষণ্ন ঘোর

 

*

সাপের জিহ্বা

দুই দেশে ঝুলছে

দেহ ও শ্বাসে

 

*

মেহেদিপাতা

যতটুকু সবুজ

ততটা লাল

 

*

ছোট্ট পাখিটি

লাল পাপড়ি খায়

রুদ্ধ খাঁচায়

 

*

পাহাড় চূড়া

জাগছে মমতায়

মাটির স্তন

 

*

মিস্টি গায়িকা

দোয়েল জানে না সে

জাতীয় পাখি

 

*

যুদ্ধের পর

কবরে ঘুমিয়েছে

ছিন্ন মস্তক