বোর্হেসের গল্প
‘বিজ্ঞানে নির্ভুলতা’
...সেই সাম্রাজ্যে মানচিত্র অংকন
শিল্প এমন
উঁচুমানের দক্ষতা
অর্জন করেছে
যে একক
কোনো প্রদেশের মানচিত্র একটি
শহরের অখণ্ড
অবস্থান দখল
করতে পারে,
এবং একটি
সাম্রাজ্যের মানচিত্র একটি প্রদেশকে পরিব্যাপ্ত করতে
পারে। সময়ের
সঙ্গে সঙ্গে
একেবারে অযৌক্তিক সেসব মানচিত্র আর কোনোভাবে পরিতৃপ্ত করতে
পারে না।
মানচিত্রকরদের সমবায়
সমিতি একটি
সাম্রাজ্যের মানচিত্র অঙ্কন করে,
যার আকৃতি
ছিল সাম্রাজ্যের সমান এবং
দুটির মধ্যে
এক বিন্দুর সঙ্গে অন্য
বিন্দুর হুবহু
মিল ছিল।
পরবর্তী প্রজন্ম তাদের পূর্বসূরিদের মতো মানচিত্র অংকন বিদ্যার প্রতি মোটেও
উৎসাহী ছিল
না, তারা
সেই মানচিত্রকে মূল্যহীন বলে
খারিজ করে
দেয় এবং
সামান্যতম সমব্যথী না হয়ে
তারা সেটিকে
সূর্য এবং
শীতের নিষ্ঠুরতার কাছে পৌঁছে
দিয়েছে। আজও
পশ্চিমের মরুভূমিতে সেই জরাজীর্ণ মানচিত্রের ধ্বংসাবশেষ বিদ্যমান, যা
জন্তু-জানোয়ার এবং ভিক্ষুক অধ্যুষিত এলাকা
হিসেবে চিহ্নিত; পুরো জমিনের
কোথাও ভূগোলের অনুশাসনের আর
কোনো পুরানিদর্শন নেই।
[বিজ্ঞানে নির্ভুলতা গল্পটি
হোর্হে লুইস
বোর্হেসের (১৮৯৯-১৯৮৬)
ইংরেজিতে অন এগজ্যাক্টিচিউড ইন সায়েন্স গল্পের
অনুবাদ। স্প্যানিশ
ভাষা থেকে
গল্পটি ইংরেজিতে
তরজমা করেছেন
অ্যান্ড্রু হার্লি।
গল্পটি বোর্হেসের
কালেক্টেড
ফিকশনস
সংকলনে অন্তর্ভুক্ত
এবং সেখান
থেকে বর্তমান
লেখক বাংলা
অনুবাদটি করেছেন]
আলোচনা
সুয়ারেজ
মিরান্দার লেখা
১৬৫৮ সালের
ভ্রমণ গ্রন্থের
(Travels of well behaved young gentlemen)
উদ্ধৃতি থেকে
ধারণা পেয়ে
বোর্হেস গল্পটি
রচনা করেন।
বিজ্ঞানে নির্ভুলতা গল্পটির পরিসীমা শুধু একটি অনুচ্ছেদ, যা সংক্ষিপ্ত ও অবিশ্বাস্য। লেখক অহেতুক কোনো শব্দ ব্যবহার করেননি। গল্পটি বৈজ্ঞানিক জ্ঞানসহ বিমূর্তনের মূল্যবোধ নিয়ে রচিত। অনেক সমালোচক প্রশ্ন তুলেছেন, এ কী আদৌ কোনো গল্প, নাকি কবিতা, রচনা কিংবা এক ধরনের কৌতুক? তবে বিজ্ঞানে নির্ভুলতাকে গল্প হিসেবে আখ্যায়িত করার পেছনে সঙ্গত কারণ রয়েছে। এ প্রসঙ্গে একজন মন্তব্য করে বলেছেন, এতে গল্পের পরিপূর্ণতা ও ধারণার ছাপ রয়েছে। কেননা লেখক এ গল্পে একটি একক বার্তা দিতে চেয়েছেন এবং মূল বক্তব্যকে দ্রুত পাঠকের সম্মুখে পৌঁছে দিয়েছেন। এ ধরনের গল্প বলার ঢঙের জন্য রাশিয়ান নাট্যকার ও ছোটগল্প লেখক আন্তন চেখভ (১৮৬০-১৯০৪) বিশ্ব সাহিত্য অঙ্গনে সুপরিচিত ও গুরু বলে বিবেচিত। কেননা তার অনেক গল্পই মাত্র একটি ধারণাকে কেন্দ্র করে রচিত। চেখভের এ বিশেষ পদ্ধতিকে বোর্হেস অত্যন্ত সফলভাবে প্রয়োগ করেছেন।
বিজ্ঞানে নির্ভুলতা গল্পে
একটি সাম্রাজ্য
কল্পনা করা
হয়েছে, যেখানে
মানচিত্র অঙ্কন
বিজ্ঞান এতই
সঠিক যে
কেবল পরিমাপের
দিক থেকে
একটি সাম্রাজ্য
নিজেই একটি
মানচিত্র হিসেবে
যথেষ্ট। উত্তরসূরিরা
এসে পূর্বসূরিদের
তৈরি করা
সেই মানচিত্র
বিচার করে
এবং তারা
তা গ্রহণ
করতে অস্বীকৃতি
জানায়। তবে
সেই মানচিত্রের
কিছু অংশ
এখনো পশ্চিমের
মরুভূমিতে খুঁজে
পাওয়া যায়
এবং সেখানে
বন্যপ্রাণী ও
ভিখারিদের আশ্রয়
দেয়া হয়েছে।
বিজ্ঞানে নির্ভুলতা গল্পটিতে
উল্লেখ করা
হয়েছে, মানচিত্র
এবং সাম্রাজ্য
একই পরিণতি
ভোগ করে।
যদি দুটির
মধ্যে বাস্তবতা
ও প্রতিনিধিত্ব
একই হয়,
তাহলে উভয়ই
অভিন্ন ও
এক জিনিস।
যদিও গল্পটি
গত শতাব্দীর
মাঝামাঝি সময়ে
প্রকাশিত হয়েছে,
কিন্তু বর্তমানের
ইন্টারনেটের যুগে
বিষয়বস্তু প্রাসঙ্গিক।
কেননা প্রযুক্তির
একটা ধারা
হিসেবে বৈজ্ঞানিক
জ্ঞানকে বাস্তবিক
উপায়ে ব্যবহার
করে মানচিত্র
তৈরি করার
কথা বলা
হয়েছে। বোর্হেসের
সাহিত্যকর্ম শুধু
আখ্যান শক্তির
কারণেই নয়,
বরং জ্ঞানের
অনেক শাখা-প্রশাখার
জন্য বিখ্যাত।
এছাড়া তার
লেখা সত্য
এবং কল্পকাহিনীর
মধ্যে এক
ধরনের ধোঁয়াশা
সৃষ্টি করে।
এ গল্পটিও
তার ব্যতিক্রম
নয়।
স্প্যানিশ
ভাষায় গল্পটি
Del rigor en la ciencia
শিরোনামে প্রথম
প্রকাশিত হয়
Los Anales de Buenos Aires, aùo 1,
no. 3 জার্নালের
১৯৪৬ সালের
মার্চ সংখ্যায়।
তবে বোর্হেসের
নিজের নামে
নয়, বরং
গল্পটি প্রকাশিত
হয়েছিল বি.
লিঞ্চ ডেভিস
ছদ্মনামে এবং
তা ছিল
বোর্হেস এবং
অ্যাডল্ফো বিয়
কাসারেসের যৌথ
ছদ্মনাম। পরবর্তী
সময়ে ১৯৬০
সালে Museo-এর
অংশ হিসেবে
প্রকাশিত হয়
El Hacedo-এ।
গল্পটির একাধিক
ইংরেজি অনুবাদ
আছে। অনুবাদকদের
মধ্যে অ্যান্ড্রু
হার্লি ও
নরম্যান থমাস
ডি জিওভানি
অন্যতম।
বিজ্ঞানে নির্ভুলতা গল্পটিতে
ইংরেজ লেখক
ও শিশুসাহিত্যিক
লুইস ক্যারলের
(১৮৩২-১৮৯৮)
১৮৯৫ সালে
প্রকাশিত Sylvie and Bruno Concluded-এর
একটি কাল্পনিক
মানচিত্রের ধারণার
প্রভাব খুঁজে
পাওয়া যায়
এবং ধারণাটি
ছিল এ
রকম: ‘এক
মাইলের পরিমাপ
এক মাইল-ই।’
পরবর্তী
সময়ে এ
গল্পের ওপর
ভিত্তি করে
বর্ধিত কলেবরে
ইতালিয়ান ঔপন্যাসিক,
সাহিত্য সমালোচক
এবং দার্শনিক
উমবার্তো একো
(১৯৩২-২০১৬)
রচনা করেন
On the Impossibility of Drawing a Map of
the Empire on a Scale of 1 to 1 ছোটগল্প,
যা ১৯৯৫
সালে প্রকাশিত
লেখকের How to Travel with a Salmon & Other Essays গ্রন্থে সংকলিত
হয়েছে।
ফজল হাসান:
অনুবাদক





