প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আজ সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়ে নবম বিপিএলে সবার আগে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলতি আসরে এটা তাদের টানা দশম জয়। আজ এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উত্তীর্ণ হয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবার সন্ধ্যায় ফাইনালের দ্বিতীয় টিকিটের জন্য লড়বে রংপুর ও সিলেট।
টস জিতে আগে ফিল্ডিং নিয়ে বাজিমাত করেছে
কুমিল্লা। সুনিল নারাইন (১/৮), তানভির ইসলাম (২/৩০), আন্দ্রে রাসেল (২/২২) ও
মুস্তাফিজুর রহমানের (২/২৫) শক্ত বোলিংয়ের মুখে ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে গুটিয়ে
যায় মাশরাফি বিন মর্তুজার সিলেট। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটেও ঝড় তোলেন নারাইন।
তিনি ১৮ বলে ৩৯ রান তুলে কুমিল্লার জয়ের ভিত গড়ে দেন। কুমিল্লার ৬ উইকেটের পতন
ঘটিয়ে শেষ দিকে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন সিলেটের বোলাররা। যদিও অল্প পুঁজি নিয়ে শেষ
রক্ষা হয়নি। মোসাদ্দেক হোসেন (২৭ বলে ২৭*), মঈন আলী (১৩ বলে ২১) ও আন্দ্রে রাসেলের
(১০ বলে ১৫*) ব্যাটে ভর করে ২০ বল বাকি থাকতেই পায় কুমিল্লা।










