ম্যানচেস্টার
ইউনাইটেড, লিভারপুল ও আর্সেনালের পর আরেক বড় দল ম্যানচেস্টার সিটিও ইংলিশ প্রিমিয়ার
লিগের নতুন মৌসুমে শুভসূচনা করল। আজ রোববার (১৮ আগস্ট) স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক
চেলসিকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে টানা পঞ্চম লিগ শিরোপা
জয়ের মিশন শুরু করল পেপ গার্দিওলার দল।
গত
মৌসুমে পঞ্চাশেরও বেশি গোল করে রেকর্ড বই তছনছ করা নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড
১৮ মিনিটেই এগিয়ে দেন সিটিকে। বার্নার্দো সিলভার পাস থেকে গোলটি করেন তিনি। এরপর ৮৪
মিনিটে ক্রোয়াট মিডফিল্ডার ম্যাতেও কোভাচিচ ব্যবধান ২-০ করলে জয় প্রায় নিশ্চিত হয়ে
যায় গার্দিওলার দলের।
ম্যাচে
সিটিজেনরা ৫২ শতাংশ ও চেলসির খেলোয়াড়রা ৪৮ শতাংশ বল দখলে রাখে। সিটির ১১টি শটের বিপরীতে
ব্লুজরা শট নেয় ১০টি।
২০১৯
সালের পর এই প্রথম লিগের উদ্বোধনী দিন জোড়া গোল পেলেন না হালান্ড!










