টেস্টে দশম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে আজ বুধবার দ্বিতীয় সেশনে ১৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

 

টেস্ট সেঞ্চুরিতে বাংলোদেশে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুশফিক। তার সমান দশটি সেঞ্চুরি রয়েছে তামিম ইকবালের। আর সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন মুমিনুল হক। টেস্টে মুশফিকের সর্বোচ্চ স্কোর ২১৯ রান।  

 

সেঞ্চুরির মতো রানেও মুশফিকের সঙ্গে তামিমের লড়াই। টেস্ট রানে তামিমের চেয়ে খানিকটা এগিয়ে রয়েছেন মুশফিক। তামিম ৭০ টেস্টে করেন ৫১০৩ রান। আর ৮৫ টেস্টে মুশফিক ৫ হাজার চারশরও বেশি রান নিয়ে রয়েছেন বাংলাদেশের মধ্যে শীর্ষে।

 

প্রথম ইনিংসে ৪০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে নিরাপদে নেন সাকিব আল হাসান ও মুশফিকুর। দুজন ১৮৮ বলে ১৫৯ রানের অনবদ্য এক পার্টনারশিপ গড়েন। এ পথে সাকিব মাত্র ৪৫ বলে ও মুশফিক ৬৯ বলে ফিফটি পূর্ণ করেন। তাদের দৃঢ়তায় ৩৭ ওভারে তিন উইকেটে ১৭০ রান নিয়েম মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় স্বাগতিকরা। মুশফিক ও সাকিবের কল্যাণে প্রথম সেশনে ২৭ ওভারে এক উইকেট হারিয়ে ১৩৬ রান তোলার কৃতিত্ব দেখায় বাংলাদেশ।