সুলতানা কামাল-অলিলা গ্রুপ ১৬তম জাতীয় সামার
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় আজ শনিবার দ্বিতীয় ও শেষদিন ৪টি নতুন জাতীয় রেকর্ড
হয়েছে। ছেলেদের ১০০ মিটার রিলেতে ৩৩ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন
বাংলাদেশ সেনাবাহিনীর ইমরানুর রহমান, আব্দুল মোত্তালেব, শরিফুল ও আফজাল খাঁ। তারা সময় নেন ৪০.৪৫ সেকেন্ড। এই ইভেন্টে ১৯৮৯ সালে
ইসলামাবাদে ৪০.৫৯ সেকেন্ড
(হ্যান্ড টাইমিং) সময় নিয়েছিলেন শাহ জালাল, শাহ আলম, শাহান উদ্দিন ও মিলজার হোসেন।
এদিন ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর মো. রাকিবুল হাসান গড়েছেন নতুন জাতীয়
রেকর্ড। তিনি সময় নিয়েছেন ২০.৭৮ সে. (হ্যান্ড টাইমিংয়ের রেকর্ড), ২১.৪৯ (ই.)। মেয়েদের ২০০ মিটারে স্বর্ণ পদক
জিতেছেন ১০০ মিটার স্প্রিন্টে ১২ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার। তিনি সময়
নিয়েছেন ২৪.৫২ সেকেন্ড
(হ্যান্ড টাইমিং), ২৫.৭ (ই)।
জ্যাভলিন থ্রোতে (মহিলা)
নতুন জাতীয়
রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর জান্নাত বেগম। তিনি ৪৬.০৬ মিটার স্কোর করেন। এই ইভেন্টে
১৯৯৭ সালে আখেরুন নেছা ৪৫.১৪ মিটার স্কোর করে রেকর্ড গড়েছিলেন।
৪০০ মিটার হার্ডলস (মহিলা)
ইভেন্টে নতুন
জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর লিবিয়া খাতুন। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৪.৭০
সেকেন্ড।
১৬তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা আজ সন্ধ্যায় ঢাকার আর্মি
স্টেডিয়ামে শেষ হয়। দুইদিনে মোট ৪০টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। ২০টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ৪২টি
পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ১৯টি স্বর্ণ, ১৯টি রৌপ্য এবং ১৩টি ব্রোঞ্জসহ মোট
৫১টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী এবং ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জসহ মোট ১১টি
পদক নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
আসরের সেরা খেলোয়াড় হয়েছেন দ্রুততম মানব ইমরানুর রহমান ও নারীদের মধ্যে হাই
জাম্পার উম্মে হাফসা রুমকি; সেরা সংগঠক ডা. মঈন উদ্দিন আহমদ।সুলতানা কামাল-অলিলা গ্রুপ ১৬তম জাতীয় সামার
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় আজ শনিবার দ্বিতীয় ও শেষদিন ৪টি নতুন জাতীয় রেকর্ড
হয়েছে। ছেলেদের ১০০ মিটার রিলেতে ৩৩ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন
বাংলাদেশ সেনাবাহিনীর ইমরানুর রহমান, আব্দুল মোত্তালেব, শরিফুল ও আফজাল খাঁ। তারা সময় নেন ৪০.৪৫ সেকেন্ড। এই ইভেন্টে ১৯৮৯ সালে
ইসলামাবাদে ৪০.৫৯ সেকেন্ড
(হ্যান্ড টাইমিং) সময় নিয়েছিলেন শাহ জালাল, শাহ আলম, শাহান উদ্দিন ও মিলজার হোসেন।
এদিন ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর মো. রাকিবুল হাসান গড়েছেন নতুন জাতীয়
রেকর্ড। তিনি সময় নিয়েছেন ২০.৭৮ সে. (হ্যান্ড টাইমিংয়ের রেকর্ড), ২১.৪৯ (ই.)। মেয়েদের ২০০ মিটারে স্বর্ণ পদক
জিতেছেন ১০০ মিটার স্প্রিন্টে ১২ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার। তিনি সময়
নিয়েছেন ২৪.৫২ সেকেন্ড
(হ্যান্ড টাইমিং), ২৫.৭ (ই)।
জ্যাভলিন থ্রোতে (মহিলা)
নতুন জাতীয়
রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর জান্নাত বেগম। তিনি ৪৬.০৬ মিটার স্কোর করেন। এই ইভেন্টে
১৯৯৭ সালে আখেরুন নেছা ৪৫.১৪ মিটার স্কোর করে রেকর্ড গড়েছিলেন।
৪০০ মিটার হার্ডলস (মহিলা)
ইভেন্টে নতুন
জাতীয় রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর লিবিয়া খাতুন। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৪.৭০
সেকেন্ড।
১৬তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা আজ সন্ধ্যায় ঢাকার আর্মি
স্টেডিয়ামে শেষ হয়। দুইদিনে মোট ৪০টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। ২০টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ৪২টি
পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ১৯টি স্বর্ণ, ১৯টি রৌপ্য এবং ১৩টি ব্রোঞ্জসহ মোট
৫১টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী এবং ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জসহ মোট ১১টি
পদক নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
আসরের সেরা খেলোয়াড় হয়েছেন দ্রুততম মানব ইমরানুর রহমান ও নারীদের মধ্যে হাই জাম্পার উম্মে হাফসা রুমকি; সেরা সংগঠক ডা. মঈন উদ্দিন আহমদ।










