নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি২০ ম্যাচে বড় রানের দেখা পেল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে আজ বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং বেছে নেয় টাইগাররা।
২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছেন ৬ উইকেটে ১৭৩ রান।
৪২ বলে দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন লিটন দাস। সমসংখ্যক বল থেকে অধিনায়ক সাকিব আল হাসান তুলে নিয়েছেন ৬৮ রান, এর মাধ্যমে টানা দুই ম্যাচে ফিফটি করলেন তিনি।
আজকের খেলার মধ্য দিয়ে ত্রিদেশীয় টি২০-তে বাংলাদেশের অভিযান শেষ হচ্ছে। এর আগে সবকটি ম্যাচে হেরেছে টাইগাররা।










