শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তান গ্রেট আকিব জাভেদ। আপাতত আইসিসি টি২০ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি হবে। ৫১ বছর বয়সী আকিব ২০১৭ সাল থেকে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কারান্দার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ ও ২২০৩ সালে টানা দুবার শিরোপা জিতেছে লাহোর। পাকিস্তানের বোলিং কোচ ও আরব আমিরাতের হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন আকিব। ক্রিকইনফো