ঢাকা প্রিমিয়ার ডিভিশন
ক্রিকেট লিগের উদ্বোধনী দিন সাব্বির হোসেনের ফিফটি আর তানভীর ইসলামের স্পিনে ভর করে
পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। এছাড়া
আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬ উইকেটে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ও প্রাইম ব্যাংক
ক্রিকেট ক্লাব ৭১ রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারায়।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
সাব্বির (৫৯ বলে ৭১), মোসাদ্দেক হোসেন (৪৮ বলে ৪২) ও নাঈম শেখের (৫৮ বলে ৩৭) ব্যাটে
ভর করে ৯ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করে আবাহনী। জবাব দিতে নেমে তানভীরের ঘূর্ণি বলের মুখে
৯৭ রানে গুটিয়ে যায়। ২৬ রানে ৪ উইকেট নেন তানভীর। এছাড়া আসাদুজ্জামান পায়েল ৩৩ রানে
৩টি ও মোহর শেখ ৫৭ রানে ৩টি উইকেট নেন।
ফতুল্লার খান সাহেব ওসমান
আলী স্টেডিয়ামে তামিম ইকবালের প্রাইম ব্যাংক আগে ব্যাট করতে নেমে ১৯৬ রানে অলআউট হয়ে
যায়। নাজমুল অপু ৪০ ও শাহাদাত দিপু ২৮ রান করেন। তামিমের ব্যাট থেকে আসে ১৭ রান। মুকিদুল
৪২ রানে ৪টি, আরাফাত সানী ২৯ রানে ৩টি ও হাসান মুরাদ ৪০ রানে ২টি উইকেট নেন। জবাব দিতে
নেমে হাসান মাহমুদের পেস (৪/১৫) ও সাঞ্জামুলের ঘূর্ণিতে (৩/২৯) শাইনপুকুর গুটিয়ে যায়
১২৫ রানে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে
আশিকুর রহমান শিবলির (৮৯) ব্যাটে ভর দিয়ে ১৬৭ রান তুলে অলআউট হয় গাজী টায়ার্স। বামহাতি
স্পিনার টিপু সুলতান ৩০ রানে নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে সাইফ হাসান (৪৫) ও ইয়াসির
আলীর (৪৪*) ব্যাটে ভর দিয়ে ৩১.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-পারটেক্স
আবাহনী: ৫০ ওভারে ২৬৮/৯
(সাব্বির ৭১, সৈকত ৪২; মোহর ৩/৫৭, আসাদুজ্জামান ৩/৩৩)। পারটেক্স: ৩২.৪ ওভারে ৯৭ (রাজিবুল
২০, মুক্তার ১৪; তানভির ৪/১৬)। ফল: আবাহনী ১৭১ রানে জয়ী। ম্যাচসেরা: তানভীর ইসলাম
(আবাহনী)।
গাজী টায়ার্স-শেখ জামাল
গাজী টায়ার্স: ৪৭.৫ ওভারে
১৬৭ (আশিকুর ৮৯*, ইফতেখার ৩১; টিপু ৪/৩০)। শেখ জামাল: ৩১.৪ ওভারে ১৬৮/৪ (সাইফ ৪৫, ইয়াসির
৪৪*; মারুফ ৩/৪৮)। ফল: শেখ জামাল ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা: টিপু সুলতান (শেখ জামাল)।
প্রাইম ব্যাংক-শাইনপুকুর
প্রাইম ব্যাংক: ১৯৬/১০
(নাজমুল অপু ৪০*, নাঈম ইসলাম ২৫; মুকিদুল ৪/৪২)।
শাইনপুকুর: ১২৫/১০ (আরাফাত ২৮*, জিশান ২৭; হাসান ৪/১৫, সাঞ্জামুল ৩/২৯)। ফল: প্রাইম
ব্যাংক ৭১ রানে জয়ী। ম্যাচসেরা: হাসান মাহমুদ (প্রাইম ব্যাংক)।










