বৃহস্পতিবার বিমানবন্দরের ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘নিউ ডেস্টিনেশন’। এরই মধ্যে তিনি প্রতিবেশী দেশটিতে পৌঁছেও গেছেন। দেশটির নারী লিগের বর্তমান চ্যাম্পিয়ন আয়েয়াওয়াডি ইউনাইটেডের সঙ্গে তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ ফরওয়ার্ড। সদ্যই তিনি নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছেন।