চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। শ্রীলংকা দলনায়ক কুশল মেন্ডিস টস জিতে বোলিং বেছে নেন।

 

প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতেও আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। যদিও রাতের শিশির বাংলাদেশের ব্যাটারদের রান তাড়ার কাজটি সহজ করে দেয়। আজ তাই টস জিতে কোনো দ্বিধা না করেই আগে বোলিং বেছে নিয়েছে সফরকারীরা।

 

এই ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবতর্ন নেই। শ্রীলংকার একাদশে মহেশ থিকসানার জায়গায় এসেছেন দুনিত বেলালাগে।

 

সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলেই দ্বিতীয়বারের মতো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

 

প্রথম ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের যুগলবন্দিতে ৬ উইকেটের অসাধারণ এক জয় তুলে নিল বাংলাদেশ। ২৫৬ রানের টার্গেট বাংলাদেশ ছুঁয়েছে ৩২ বল হাতে রেখে। শান্ত করেন ১২২ রান রান।

 

একাদশ

বাংলাদেশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

 

শ্রীলংকা: পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিত লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিত বেলালাগে, প্রমোদ মদুশান, দিলশান মদুশঙ্কা, লাহিরু কুমারা।