মেয়েদের ম্যারাথনে স্বর্ণ জিতলেন নেদারল্যান্ডসের সিফান হাসান। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ২ ঘন্টা ২২ মিনিট ৫৪৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ৩১ বছর বয়সী এই রানার। এ ইভেন্টে রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার তিগস্ত আসেফা ও ব্রোঞ্জ পান কেনিয়ার হেলেন ওবিরি।  

 

এর আগে ৫ হাজার ও ১০ হাজার মিটারে ব্রোঞ্জ জিতেছেন সিফান হাসান। এবার জিতলেন ম্যারাথনের স্বর্ণ। সব মিলে প্যারিসে ৬২ কিলোমিটারেরও বেশি দৌড়েছেন তিনি।

 

ইথিওপিয়ায় জন্মগ্রহণ করা সিফান হাসান অলিম্পিকে মোট ছয়টি পদক জিতেছেন। টোকিও অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে স্বর্ণ জয়ের পাশাপাশি ১৫০০ মিটারে তৃতীয় হন।   

 

ইতিহাস ভেঙে এবার শেষ দিন মেয়েদের ম্যারাথন অনুষ্ঠিত হলো। অন্য সব সময় শেষদিন ছেলেদের ম্যারাথন অনুষ্ঠিত হয়। আজ রাতে সমাপনী অনুষ্ঠানের একটি পর্যায়ে ম্যারাথনের পুরস্কার দেয়া হবে।

 

৪২ কিলোমিটারের এই রেসে তিনি নিজের কৌশলেই খেলে যান। ১০ হাজার মিটারের মতোই আজ ম্যারাথনেও বাকিদের পেছনে থেকেই দৌড়ান সিফান এবং শেষ মূহূর্তে গতি বাড়িয়ে রেসটা জিতে নেন।