টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটু হলেইজয় পেয়ে যাচ্ছিল নেপাল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপরীতে মাত্র ১ রানে পরাজিত হলো এশিয়ারদলটি।
বাংলাদেশ সময় আজ শনিবার (১৫ জুন) সকালেসেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা ও নেপালের উত্তেজনাকরখেলাটি।
ম্যাচ শুরুতে ব্যাট হাতে নামে দক্ষিণআফ্রিকা। দলটি ৭ উইকেটে ১১৫ রান নিয়ে মাঠ ছাড়ে। এরপর নেপালের ব্যাটারদের পারফর্ম্যান্সেমাঠজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
ম্যাচের ১৮তম ওভারের আগ পর্যন্ত নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল নেপালের। শেষ দুই ওভারে১৬ রান দরকার ছিল দলটির। ১৯তম ওভারে ৮ রান তুলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় নেপাল। অবশ্যহারাতে হয়েছিল কুশল মাল্লাকে।
ওটনেইল বার্টমানের করা শেষ ওভারের প্রথম৫ বল থেকে একটি চারসহ ৬ রান তুলে নেয় নেপাল। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ২ রান। সেইবলে রানআউট হয়ে যান গুলশান ঝা। ফলে টাইও হয়ে উঠেনি।










