ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার কৃতিত্ব দেখাল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। শুক্রবার রাতে মোহালিতে স্বাগতিক পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ উইকেটে ২৫৭ রান তোলে লক্ষ্ণৌ। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ৪০ বলে ৭২ ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ২৪ বলে ৫৪ রান করেন। জবাবে পাঞ্জাব ২০১ রানে অলআউট হয়েছে। 

আইপিএলের সর্বোচ্চ রান থেকে ছয় রান দূরে ছিল লক্ষ্ণৌ। ২০১৩ সালে বিলুপ্ত দল পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রানের বিশাল সংগ্রহ গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন তাদের পরেই লক্ষ্ণৌ। আইপিএলে বেঙ্গালুরুর পর মাত্র দ্বিতীয় দল হিসেবে আড়াইশ রান টপকাল লক্ষ্ণৌ। এটা আবার টি২০ ক্রিকেটের ইতিহাসে ২০তম সর্বোচ্চ সংগ্রহ।