লিওনেল মেসিকে হুমকি দিয়েছে বন্দুকধারীরা। গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) আর্জেন্টিনার এ ফুটবল সুপারস্টারের শ্বশুরপক্ষের মালিকানাধীন একটি সুপার মার্কেটে গুলি চালায় তারা। সেখানে লিখিত বার্তা রেখে যাওয়া হয়। খবর এপি।

দেশটির তৃতীয় বৃহত্তম শহর রোসারিওর ইউনিকো সুপারমার্কেটকে লক্ষ্য করে হামলায় চালানো হয়।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় কেউ আহত হয়নি। তবে মেসি বা তার স্ত্রী আন্তোনেল্লা রোকুস্সোর পরিবারের মালিকানাধীন সুপারশপে কেন হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়।

শহরের মেয়র পাবলো হাভকিনকেও এই বার্তায় উল্লেখ করা হয়। তবে হামলাকে ফেডারেল কর্তৃপক্ষের ব্যর্থতা বলে তিরস্কার করেছেন তিনি।

রাজধানী বুয়েনস আইরেসের ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর রোসারিও। স্থানীয় মাদক-সম্পর্কিত সহিংসতার সঙ্গে একে মিলিয়ে দেখছেন হাভকিন।

পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ভোরবেলা ইউনিকো শাখায় কমপেক্ষ এক ডজন গুলি চালায়। ‘মেসি, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। হাভকিনও একজন মাদক পাচারকারী, তাই তিনি আপনাকে রক্ষা করতে পারবে না’ উল্লেখ করে একটি বার্তা রেখে যায় তারা।

গত ডিসেম্বরে দেশের নেতৃত্ব দিয়ে বিশ্বজয়ী তারকা মেসি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

মেসি বর্তমানে পিএসজির হয়ে খেলছেন। তাই তার বেশিরভাগ সময় বিদেশে কাটান। রোসারিও গেলে সেখানকার শহরতলির বাড়িতে থাকেন।