রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে কিনতে চেয়েছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এ জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা বা ১৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল মাদ্রিদের ক্লাবটিকে। যদিও মাল্টি মিলিয়ন ডলারের এই প্রস্তাবের জবাবে রিয়াল সরাসরি জানিয়ে দিয়েছে ‘ভিনিসিয়ুস বিক্রির জন্য নয়’। এল ন্যাসিনিওনালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গোল ডটকম। 


রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। বেনজেমার সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তুলেছেন। বর্তমানে লা লিগার অন্যতম বিপদজনক খেলোয়াড় তিনি। মাদ্রিদ ফ্যানদের মধ্যমণি হয়ে উঠেছেন ভিনিসিয়ুস। এই পরিস্থিতি বিরাট এই অংকের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে কিলিয়ান এমবাপ্পেকে কিনতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হতে হয়েছে মাদ্রিদকে। সে বিষয়টি ভুলে যাননি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজ। সব মিলিয়ে পিএসজির প্রস্তাব প্রত্যাখ্যান করতে দ্বিতীয়বার ভাবেননি তিনি।