ইংলিশ ক্লাব ম্যানচেস্টার
ইউনাইটেডের মালিকানা পরিবর্তনের সময়সীমা প্রায় শেষ দিকে। ইতোমধ্যে দলটি কিনতে ব্যাপক
আগ্রহ দেখিয়েছে সৌদি আর ও কাতারের ধনকুবেররা। প্রায় ৫ বিলিয়ন পাউন্ডের এই লড়াইয়ে সৌদি
বিনিয়োগকারীদের আগমনের খবর জানিয়েছে গোল ডটকম। নিউ ইয়র্কের পত্রিকা ব্লুমবার্গ জানিয়েছে,
কাতারি বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম নিলামে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৩ হাজার কোটি টাকা
দাম তুলতে পারে। কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি রেড
ডেভিলের জন্য এই অফার চূড়ান্ত করছেন।
ইংল্যান্ডের ইতিহাসে সফলতম
ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে অনেকেই। স্যার জিম র্যাটক্লিফও
আছেন সেই তালিকায়। ইংল্যান্ডের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইলন মাস্কও নাকি
কিনতে চাইছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে।
এর আগেও ম্যানচেস্টার ইউনাইটেডের
মালিকানা কিনতে আগ্রহ দেখিয়েছিল মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক বিনিয়োগ গোষ্ঠী। তবে সেবার
তারা জানতে পারে, গ্লেজার পরিবার কেবল ক্লাবটির ২০ শতাংশের মালিকানা বিক্রয়ের জন্য
ক্রেতা খুঁজছে।
ক্লাব সমর্থকদের সমালোচনার
মুখে পড়ে গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা ছাড়ার ঘোষণা দিয়েছিল গ্লেজার্স পরিবার।
এরপর থেকে ক্লাবকে কিনতে আগ্রহ দেখাচ্ছে একের পর এক কোম্পানি। সে জন্য ক্রেতাকে গুনতে
হবে ৫ বিলিয়ন পাউন্ড বা, ৬ বিলিয়ন ইউএস ডলার।










