অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে শনিবার পার্থ স্করচার্সকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠা বিসিবি হাই পারফরম্যান্স দল উঠে গেল ফাইনালে। আজ রোববার (১৮ আগস্ট) সকালে নর্দার্ন টেরিটরিকে ২১ রানে হারিয়ে দেয় আকবর হোসেনের দল। আজই ফাইনাল। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া ফাইনালে আকবরদের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।

 

শামীম হোসেন (৪১*), আফিফ হোসেন (২২) ও মাহফুজুর রহমানের (২১) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান তোলে বিসিবি এইচপি দল। ম্যাট হ্যামন্ড নেন ৩২ রানে ২ উইকেট। জবাব দিতে নেমে নর্দার্ন টেরিটরি ৯ উইকেটে ১১৭ রান তুলতে সমর্থ হয়। জ্যাক ওয়েদারল্ড ৩৪ রান করেন। বিসিবি এইচপির রিপন মন্ডল ৩৬ রানে ৩টি, রাকিবুল হাসান ১৫ রানে ২টি উইকেট নেন।

 

আজ সকালে আরেক সেমিফাইানলে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়ে দেয় অ্যাডিলেড স্ট্রাইকার্স।