প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ের কীর্তি গড়লেন চীনের হুয়াং ও ইউটিং ও শেং লিহাও। আজ শনিবার (২৭ জুলাই) শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কিউম জিহিওন ও পার্ক হাজুনকে ১৬-১২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জয় করেন তারা দুজন।

 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এই জুটি এখন অলিম্পিক চ্যাম্পিয়নও!

 

প্যারিসে চলমান ৩৩তম অলিম্পিকে ৩২টি ক্রীড়ায় মোট ৩২৯টি ইভেন্টে ১০ হাজারেরও বেশি অ্যাথলিট লড়াই করছেন।