আজ শেষ হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড সিক্সটিন। এরই মধ্যে ছয়টি দল কেয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাতলেটিকো মাদ্রিদ ও বেনফিকার সঙ্গে কোয়ার্টারে উঠবে আরো দুটি দল।
আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখান থেকেই উঠবে দুটি দল। রাত ২টায় এস্তাদে পিয়েরে মাউরয়তে ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হবে চেলসি। একই সময়ে ঘরের মাঠে জুভেন্টাস খেলবে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে।
ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে প্রথম লেগে লিলেকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। টমাস টুখেলের দল এগিয়ে আছে বটে, তবে দ্বিতীয় লেগের জন্য লিলে নিজের মাঠে শক্ত প্রতিপক্ষ। অপরদিকে জুভেন্টাস-ভিয়ারিয়ালের প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়। নিজেদের শেষ ১২ মাচে অপরাজিত তুরিনের বুড়িরা। দ্বিতীয় লেগে আলেগ্রির শিষ্যদের সামনে হোম ভেন্যুর চেনা পরিবেশের সুবিধাও আছে।










