একুয়েডর ‘অযোগ্য খেলোয়াড়’ খেলিয়েছে বলে ফিফার কাছে অভিযোগ করে চিলি। এ খেলোয়াড়টির নাম বায়রন কাস্তিয়ো। চিলির অভিযোগ, তার জন্ম ১৯৯৫ সালে কলম্বিয়ার টুমাকোয়। যদিও একুয়েডরের দেয়া নথিতে তার জন্ম ১৯৯৮ সালে একুয়েডরের প্লায়াসে। অভিযোগ প্রমাণিত হলে তার খেলা আট ম্যাচে একুয়েডরের পয়েন্ট কাটা যেত, তাতে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ত দলটি। কিন্তু চিলির এ অভিযোগের সত্যতা পায়নি ফিফার আপিল কমিটি। ফলে অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে। বিবিসি