২৪ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ চেয়েছিলেন উইম্বলডনে অষ্টম শিরোপা জিতে রজার ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ফেলতে। সেই সঙ্গে নারী ও পুরুষ মিলে সর্বোচ্চ ২৫টি গ্র্যান্ডস্লামের রেকর্ড গড়তে। যদিও তাকে আরো অপেক্ষায় রাখলেন স্প্যানিশ উদীয়মান সুপারস্টার কার্লোস আলকারাজ। অল-ইংল্যান্ড ক্লাবে আজ রোববার (১৪ জুলাই) ছেলেদের এককের ফাইনালে সরাসরি ৬-২, ৬-২, ৭-৬ (৭/৪) গেমে জোকোভিচকে হারিয়ে উইম্বলডন শিরোপা ধরে রাখলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়টি। এটা তার চতুর্থ গ্র্যান্ডস্লাম শিরোপা।

 

উন্মুক্ত নবম পুরুষ খেলোয়াড় হিসেবে উইম্বলডনে টানা দুটি শিরোপা জিতলেন আলকারাজ। সর্বশেষ এই কীর্তিটা জোকোভিচেরই করা। ২০২১ ও ২০২২ সালে টানা দুটি উইম্বলডন জিতেছিলেন সার্বিয়ান সুপারস্টার।

 

এছাড়া রজার ফেদেরার, পিট সাম্প্রাস, রবিস বেকার, জন ম্যাকেনরো, বিওন বোর্গ, জন নিউকম্ব ও রড লেভারের আছে এই কীর্তি। স্প্যানিশ গ্রেট রাফায়েল নাদাল টানা দুবার উইম্বলডন জিততে পারেননি।