টি-টোয়েন্টির পর এবার শ্রীলংকার ওয়ানডে দলের নেতৃত্বও পেলেন চারিত আসালঙ্কা। কুশল মেন্ডিসকে সরিয়ে তাকে দায়িত্ব নিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ককে নিয়ে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের দলও ঘোষণা করেছেন নির্বাচকরা।

 

বিশ্বকাপে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়েন হাসারাঙ্গা। সেই শূন্য পদে আসালঙ্কাকে বসায় শ্রীলংকা। তবে কুশলের জায়গায় তাকে দায়িত্ব দেয়াটা বড় চমক হয়ে এলো। কুশলের নেতৃত্বে আট ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে শ্রীলংকা।

 

টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরেছে শ্রীলংকা। আজ তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। আগামী ২, ৪ ও ৭ আগস্ট তিনটি ওয়ানডে।

 

ওয়ানডে স্কোয়াড: চারিত আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিত লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহীশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিসা পাতিরানা ও আসিতা ফার্নান্দো।