মাউন্ট মঙ্গানুই টেস্টে সহজে জয় পাওয়া ইংল্যান্ড ২-০ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামে ওয়েলিংটন টেস্টে। বেসিন রিজার্ভ স্টেডিয়ামে ইংলিশরা আড়াই দিন কর্তৃত্ব করলেও আজ তৃতীয় দিন শেষ দুটি সেশনে ঘুরে দাঁড়ায় ফলো-অনে পড়া কিউইরা। প্রথম ইনিংসে ২০৯ রানে গুটিয়ে যাওয়া দলটি দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২০২ রান তুলে আজ তৃতীয় দিন মাঠ ছাড়ে। দুই ইনিংস মিলে এখনো ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে ২৪ রানে পিছিয়ে রয়েছে টিম সাউদির দল।

দ্বিতীয় দিন ৭ উইকেটে ১৩৮ রান নিয়ে মাঠ ছাড়া কিউইরা আজ ২০২ রানে অলআউট হয়। স্বাগতিকদের হয়ে লড়েন শুধু সাউদি। তিনি ৪৯ বলে ৭৩ রান করেন ৫টি চার ও ৬টি ছক্কায়। নিউজিল্যান্ডের স্টুয়ার্ট ব্রড চারটি এবং জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ তিনটি করে উইকেট নেন।

২২৬ রানের লিড পাওয়া ইংলিশরা ফলো-অন করায় নিউজিল্যান্ডকে। স্বাগতিক দলটি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে উন্নতি আনতে সমর্থ হয়। ওপেনিং জুটিতে ১৪৯ রান তুলে বিচ্ছিন্ন হন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। কনওয়ে ১৫৫ বলে ৬১ রান করে লিচের শিকার হয়ে ফেরেন সাজঘরে।

এর ঠিক তিন ওভার পর জো রুটের বলে লেগ বিফোর হন ল্যাথাম (১৫৫/)। তার ব্যাট থেকে আসে ১৭২ বলে ৮৩ রান। দলীয় ১৬৭ রানে উইল ইয়াংকে বোল্ড করেন লিচ। এরপর আর কোনো উইকেট পতন হয়নি। কেন উইলিয়ামসন ২৫ ও হেনরি নিকোলস ১৮ রানে অপরাজিত রয়েছেন।