ঢাকা প্রিমিয়ার ডিভিশন
ক্রিকেট লিগে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। এই ম্যাচে
মাত্র ৫ রান করেছেন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়া লিটন কুমার দাস। বাদ
পড়ার পর চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেই পরদিন বিকেএসপিতে খেলতে নামলেন। যদিও ব্যাট তার
হাসেনি। ১৯ বল খেলে করেছেন ৫ রান।
লিটন না পারলেও আবাহনীর
জিততে অসুবিধা হয়নি। আফিফ হোসেন ও খালেদ আহেমেদ উভয়ই ৩ উইকেট নিয়ে শাইনপুকুরকে ১৬৯
রানে অলআউট করে দেন। পরে মোহাম্মদ নাঈম শেখ (৬৬), মাহমুদুল হাসান জয় (৫১*) ও আফিফের
(২৫*) ব্যাটে ভর করে সহজ জয় পায় আবাহনী। ৩৪.১ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে মোসাদ্দেক
হোসেন সৈকতের দল।
এদিকে, বিকেএসপিকে আজ
আরেক ম্যাচে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে সিটি ক্লাবকে ৩০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ইমন ১১৪ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ১০০ রান করেন। এছাড়া
জাকির হাসান করেন ৭৭ বলে ৭৯ রান। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিথুন করেন ২৯ বলে ৪২
রান। অধিনায়ক তামিম ইকবাল করেন মাত্র ৬ রান।
ইমন এ নিয়ে টানা দ্বিতীয়
ম্যাচে সেঞ্চুরি করলেন। গত বৃহস্পতিবার বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিনি
খেলেন ১২৯ বলে ১৫১ রানের রাজসিক ইনিংস। আজ সিটি ক্লাবের বিপক্ষেও পেলেন তিন অঙ্কের
নাগাল।
আজ ফতুল্লায় ব্রাদার্স
ইউনিয়নকে ২৫৭ রানের টার্গেট দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অধিনায়ক নুরুল হাসান সোহান ৯৭
বলে ১০১ ও ফজলে রাব্বী ১০০ বলে ৭৪ রান করে দলকে আড়াইশোর্ধ্ব সংগ্রহ এনে দেন।










