ইংলিশ
প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমে শুভসূচনা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাতে
ঘরের মাঠে ফুলহ্যামকে ১-০ গোলে হারায় তারা। আজ শনিবার বিকালে মাঠে নেমেছে লিভারপুল,
তাদের প্রতিপক্ষ ইপসউইচ। রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলবে আর্সেনাল। রোববার চেলসি-ম্যানচেস্টার
সিটি আগুণে দ্বৈরথ। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে চেলসির মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ডাচ
ফরওয়ার্ড জসুয়া জার্কজিকে সদ্যই ৩৬ মিলিয়ন পাউন্ড খরচ করে কিনেছে ম্যানইউ। ২৩ বছর বয়সী
জার্কজি ম্যানইউর জার্সিতে লিগে অভিষেক ম্যাচেই নায়ক। ৮৭ মিনিটে গোল করে তিনিই জেতালেন
রেড ডেভিলদের।
ম্যাচের
৬১ মিনিটে একসঙ্গে বদলি খেলোয়াড় হিসেবে জার্কজি ও আলেহান্দ্রো গারাঞ্চোকে মাঠে নামান
ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ। সিদ্ধান্তটি কার্যকর হলো। এই জুটির কাছে অবশেষে হার মানল
ফুলহ্যামের রক্ষণভাগ। ডান দিক থেকে ক্রস দিলেন আর্জেন্টাইন উইঙ্গার গারাঞ্চো, আর সেই
বলটিকে নিচের কোনা দিয়ে জালে জড়ালেন ইতালির বোলোনা থেকে আসা জার্কজি।
জার্কজির
অনুভুতি ঝরল এভাবে, ‘আমাকে বলা হয়েছে যে, স্ট্রেটফোর্ডে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডে
আনন্দের উপলক্ষ্য বয়ে এনেছি। আমি কৃতজ্ঞ ও অত্যন্ত আনন্দিত এজন্য যে প্রথম ম্যাচেই
গোল পেলাম। অবিশ্বাস্য অনুভুতি। অসাধারণ। স্বপ্ন সত্যি হলো।’










