মোহালিতে হেরে দুই টেস্টের সিরিজে পিছিয়ে পড়া শ্রীলংকা বেঙ্গালুরু টেস্টে আরো অসহায়। আজ দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ২৫২ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে এ প্রতিবেদন লেখার সময় তুলেছে ১ উইকেটে ৮১ রান। রোহিত শর্মার দলের লিড ছিল ২২৪ রানের।

 

৬ উইকেটে ৮৬ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামা লংকানরা বাকি ৪ উইকেট হারিয়ে আর মাত্র ২৩ রান বোর্ডে যোগ করতে সমর্থ হয়। সকালে চারটি উইকেট ভাগাভাগি করেন জসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্র অশ্বিন। সবমিলে ২৪ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন বুমরাহ। এছাড়া মোহাম্মদ শামি ১৮ রানে দুটি, অশ্বিন ৩০ রানে দুটি ও অক্ষর প্যাটেল ২১ রানে একটি উইকেট নেন।

 

দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা দলীয় ৪২ রানের মাথায় হারায় মায়াঙ্ক আগারওয়ালের উইকেট। তিনি ২২ রান করে লাসিথ এমবুলদেনিয়ার শিকার হন। এরপর ভারতকে টানেন রোহিত শর্মা (৩৮*) ও হনুমা বিহারী (১৮*)।