মেজর লিগ সকারে মেসি-লুইস সুয়ারেজ জোড়া গোলে অরল্যান্ড সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। রোববার (৩ মার্চ) চেজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এদিন ম্যাচের ৪ মিনিটেই গোলে করে মায়ামিকে লিড এনে দেন সুয়ারেজ। ডান দিক থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। প্রথম গোলের রেশ না কাটতেই দ্বিতীয় গোল হজম করে অরল্যান্ড সিটি। ১১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সুয়ারেজ। বক্সের বেশ বাইরে থেকে আক্রমণটা তৈরি করেন তিনি নিজেই। প্রথম গোলে সহায়তাকারী গ্রেসেল দ্বিতীয় গোলেও ভূমিকা রাখেন। এতে ভর করে ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি।

এদিন দুর্দান্ত ফর্মে ছিলেন লুইস সুয়ারেজ। ম্যাচের ২৯ মিনিটে উরুগুইয়ান এই ফরোয়ার্ডে অ্যাসিস্টে থেকে ব্যবধান বাড়ান রবার্ট টেলর।

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ৫৭ ও ৬২ ব্যবধানে জোড়া গোল করেন মেসি। দুটোর একটাও পা দিয়ে করেননি তিনি। প্রথমটি বুক দিয়ে ও সুয়ারেজের অ্যাসিস্ট থেকে দারুণ হেডে দ্বিতীয় গোলের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকার নজির গড়েছে মায়ামি।

দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণের ধার কমায়নি মায়ামি। পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মেসি। এই দুই গোলেও ছিল সুয়ারাজের অবদান। ৫৭ নিনিটে নিজের প্রথম ও দলের চতুর্থ গোলটি করেন বিশ্বকাপজয়ী তারকা। অরল্যান্ডের কফিনে মেসি শেষ পেরেকটি ঠুকে দেন ৬২ মিনিটে।

ম্যাচ শেষে সুয়ারেজকে নিয়ে মেসি বলেছেন, সে গোল করতে পেরেছে, আমি তার জন্য খুব খুশি। তবে আমরা শান্ত ছিলাম। আমরা জানি লুইস  কেমন এবং সে কী করতে পারে। যখন আপনি তার কাছ থেকে কম প্রত্যাশা করবেন, তখন সে আজকের মতো খেলে সব বুঝিয়ে দেবে।