মিরপুর টেস্টে
আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। টেস্টে এটা বাংলাদেশের ১৭তম
জয়। ২০০০ সালে অভিষেকের পর থেকে ১৩৭ ম্যাচ খেলে ১৭টিতে জয়ের স্বাদ পেল
টাইগাররা। এ সময় তারা হেরেছে ১০২টি, আর ড্র করার কৃতিত্ব দেখায় ১৮টিতে।
সর্বশেষ নয় টেস্টের মধ্যে আটটিতেই হেরে যাওয়া
বাংলাদেশ অবশেষে জয়ের স্বাদ পেল। গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর এই প্রথম টেস্ট জিতল টাইগাররা।
জিম্বাবুয়ের সঙ্গে ১৮ ম্যাচ খেলে ৮টি, ওয়েস্ট
ইন্ডিজের সঙ্গে ২০ ম্যাচ খেলে ৪টি, অস্ট্রেলিয়ার সঙ্গে ৬ ম্যাচ খেলে ১টি, ইংল্যান্ডের
সঙ্গে ১০ ম্যাচ খেলে একটি, নিউজিল্যান্ডের সঙ্গে ১৭ ম্যাচ খেলে ১টি, শ্রীলংকার
সঙ্গে ২৪ ম্যাচ খেলে ১টি ও আয়ারল্যান্ডের সঙ্গে ১ ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ।
যাদের বিপক্ষে এখনো টেস্ট জেতা হয়নি—ভারত,
পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ভারতের সঙ্গে ১৩ ম্যাচে ১১টি হার,
পাকিস্তানের সঙ্গে ১৩ ম্যাচে ১২ হার, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১৪ ম্যাচে ১২টি হার ও
আফগানিস্তানের সঙ্গে ১ ম্যাচ খেলে হেরেছে বাংলাদেশ।
উল্লেখ্য, আয়ারল্যান্ড ছাড়া আগে প্রতিটি দলের
বিপক্ষেই প্রথম দেখায় হেরেছে বাংলাদেশ। এবারই ব্যতিক্রম ঘটল!










