ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতে মিরাজ দ্রুত ফিরলে শান্ত ৪১ রান যোগ করেন লিটন দাসকে নিয়ে। এই দুজনের বিদায়ে বাংলাদেশ আর আগের ছন্দে থাকতে পারেনি। শান্ত সর্বোচ্চ ৩৩ রানে ফিরেছেন। মাঝে আফিফ ২৬ বলে করতে পেরেছেন ২৪ রান।
সাকিব সাতে নেমেও ১৬ বলে করেন ১৬। শেষটা অবশ্য হতশ্রী হতো যদি না নুরুল হাসান সোহান ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ রানের কার্যকরী ইনিংস খেলতেন। তাতে ৮ উইকেটে ১৩৭ রান জমা হয়েছে স্কোরবোর্ডে।
নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস।










