চলতি মৌসুম শেষে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে রবার্তো ফিরমিনোর। তখনই লিভারপুল ছেড়ে যাবেন ব্রাজিল ফরোয়ার্ড। ২০১৫ সালে হফেনহেইম থেকে ২৯ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে ফিরমিনোকে দলভুক্ত করে লিভারপুল। অ্যানফিল্ডে তিনি দারুণ সাফল্য পেয়েছেন। অল রেডদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, এএফএল কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন তিনি। ৩৫৩ ম্যাচ খেলে ১০৭ গোল করেছেন, অ্যাসিস্ট ৭০টি। বিবিসি
আট মৌসুম পর লিভারপুল ছাড়ছেন ফিরমিনো
চলতি মৌসুম শেষে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে রবার্তো ফিরমিনোর।










