ইনজুরি কাটিয়ে একমাস পর
মাঠে নামলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ ম্যাচে ছন্দে ফিরতে
পারেননি এ তারকা, পাননি কোনো গোলের দেখাও। সিজন কাপের ফাইনালে নেইমারের আল হিলালের
কাছে ২-০ গোলে হেরেছে সিআর সেভেনের আল নাসর।
বৃহস্পতিবার (৮
ফেব্রুয়ারি) রাতে সৌদির কিংডম অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকে চাপে
ছিল আল-নাসর। খেলা শুরুর ৩০ মিনিটেই জোড়া গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। সেই ধাক্কা
আর কাটিয়ে উঠতে পারেনি। তারকায় ঠাসা আল-নাসর বল জড়াতে পারেনি আল হিলালের জালে।
ম্যাচের ১৭ মিনিটে
আব্দুল হামিদের অ্যাসিস্ট থেকে নাসরের জালে বল জড়ান সার্গেই মিলানকোভিচ। এরপর
নিজেদের খানিকটা গুছিয়ে নেয়ার চেষ্টায় ছিল রোনালদোরা। তবে সেটাও ব্যর্থ করে দেয়
নেইমির আল হিলাল। ৩০ মিনিটের মাথায় সালেম আলদাওসারির গোলে ব্যবধান দ্বিগুণ করে আল
হিলাল।
এদিন ম্যাচের শুরুর
একাদশেই ছিলেন রোনালদো। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন সাদিও মানে। মেসির
ইন্টার মায়ামির বিপক্ষে হ্যাট্রিক করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিস্কা ও ওতাভিও
ছিলেন ম্যাচের শুরু থেকেই।
রোনালদোর জন্য ম্যাচটা
ছিল চোট কাটিয়ে ওঠার। গত মাসে পায়ের পেছনের মাংসপেশিতে চোট পেয়েছিলেন তিনি। সিআর
সেভেনের ইনজুরির কারণে প্রাক মৌসুমে চীন সফর বাতিল করেছিল আল নাসর।










