৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫-এ নৈপুণ্যের সাক্ষর রেখে গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কাবাডি খেলার ফাইনালে রানার্স-আপ হয়েছে। রোববার (২৬ অক্টোবর) পদ্ম অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে তারা বকুল অঞ্চলের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে (৩৩-২৮) পরাজিত হয়ে রানার্স-আপের গৌরব অর্জন করে তারা।
এর আগে তারা অঞ্চলকে ৬০-২২ পয়েন্টে এবং চাঁপা অঞ্চলকে ৪১-৩১ পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। উপজেলা, জেলা, বিভাগীয় ও উপ-অঞ্চলিক পর্যায়ের প্রতিটি খেলায় অপরাজিত থেকে চূড়ান্ত পর্বে পৌঁছানোই রাবেয়া-আলীর মেয়েদের অবিচল পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতিফলন।
শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছরই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে। গত বছর এইচএসসি পরীক্ষায় গোপালগঞ্জে প্রথম স্থান অর্জনের পর, এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।










