বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। আজ বেলা ১টায় বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। গতকাল রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, এসব কখনই গ্রহণযোগ্য নয়। উনি যদি আজ ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’










