আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে অতিথিদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। একই ভেন্যুতে আজ দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই সিরিজ বাংলাদেশের। 

বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আফগান দলে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমাদজাই ও গুলবাদিন নাইব। তাদের বদলে খেলবেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমাতুল্লাহ ওমারজাই। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।  

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি।