মেয়েদের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে ছয়বারের মধ্যে পাঁচবারই শিরোপাজয়ী বাংলাদেশ দল গতকাল ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নামে। যদিও এদিন তাদের ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল ভারতের মেয়েরা। এটা তাদের দ্বিতীয় সাফ শিরোপা। নেপালে এবার অনূর্ধ্ব-১৯ নারী সাফে অংশ নেয় চারটি দল—বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। এ পথে তারা ভারতকে হারায় ২-১ গোলে। যদিও আসল খেলাটা হয়তো ফাইনালের জন্যই জমা রেখেছিল ভারতের মেয়েরা। গতকাল শিরোপা নির্ধারণী ম্যাচে তারা বাংলাদেশকে দাঁড়াতেই দেয়নি।

প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে তারা বাংলাদেশকে দাপটে হারিয়ে দেয়। আলপি আক্তার টুর্নামেন্টের সর্বোচ্চ ৭ গোল ও মুনকি আক্তার ৪ গোল করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫ গোল করেছেন ভারতের পার্ল ফার্নান্দেজ।