বিশ্বকাপে আজ সোমবার টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি শ্রীলংকা ও
আফগানিস্তান। পুনেতে এই ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে আফগানিস্তান।
রাতের শিশিরের কথা মাথায় রেখে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন
আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি জানান, তরুণ স্পিনার নূর আহমাদের
জায়গায় আজ খেলবেন পেসার ফজলহক ফারুকি।
শ্রীলংকার দলনায়ক কুশল মেন্ডিস বলেছেন, পিচ খুব ভালো মনে হচ্ছে।
কাজেই টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। আগে ব্যাট করে বোর্ডে ভালো রান তোলার ইচ্ছা তার।
কুশল জানান, ইনজুরিতে পড়া লাহিরু কুমারার জায়গায় আজ দুশমন্ত চামিরা খেলবেন। এছাড়া
কুশল পেরেরার জায়গায় নিয়েছেন দিমুথ করুনারত্নে।
৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সাবেক বিশ্ব
চ্যাম্পিয়ন শ্রীলংকা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে আফগানিস্তান।
লংকানরা প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের আশা জাগিয়ে
তুলেছে। অপরদিকে, আফগানরা ইংল্যান্ড ও পাকিস্তানকে হারানোর কৃতিত্ব দেখায়। আজ দুই
দলই জিততে মরিয়া। এশিয়া কাপে দুই দলের সর্বশেষ দেখায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২
রানের জয় পায় শ্রীলংকা।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, রহমত শাহ,
আজমতুল্লাহ ওমরজাই, ইব্রাহিম আলিখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর-রহমান,
নবীন-উল-হক ও ফজলহক ফারুকি।
শ্রীলংকা একাদশ
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা
সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো মাথুজ, মহিশ
থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।










