আগামী ৬ মে ওসাসুনার বিপক্ষে কোপা ডেল রে ফাইনাল ও ৯ মে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ খেলবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই দুটি ম্যাচে অনিশ্চিত ক্রোয়াট মিডফিল্ডার লুকা মডরিচ। বাম ঊরুর পেছনের দিকে চোট থাকায় তার খেলা অনিশ্চিত। রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি বলেছেন, ‘‌জিরোনা ম্যাচে (মঙ্গলবার) সে চোট পায়, তাই ছিটকে পড়েছে। আমরা তার জন্য অপেক্ষা করব। তবে আমার মনে হয় না কাপ ফাইনালে সে খেলবে।’ বিবিসি