লিওনেল মেসি, ডি মারিয়াদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ছুঁয়ে গেছে আর্জেন্টাইনদের। বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন সমর্থনে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও।
এবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে বাংলাদেশের পতাকা সামনে এনে ধন্যবাদ ও সম্মাননা জানালো হল। লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে সে ছবি। যেখানে লিখা হয়েছে, 'ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।'
বাংলাদেশে পতাকা উড়িয়ে যা বলল আর্জেন্টিনার লীগ কর্তৃপক্ষ
এর আগে বিশ্বকাপ জেতার পরপরই আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়, ‘ধন্যবাদ বাংলাদেশ। আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল।’ এছাড়া কয়েকদিন আগে বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারেও এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ এবং এ দেশের মানুষদের আর্জেন্টিনা ও মেসিকে সমর্থনের প্রসঙ্গটি।










